ডেস্ক রিপোর্ট
২১ অক্টোবর ২০২৩, ১০:৩৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: সময়ক্ষেপনের প্রতিবাদ এবং অবিলম্বে ন্যূনতম মজুরি কমপক্ষে ২৩ হাজার টাকা নির্ধারণের দাবিতে মজুরি বোর্ড ঘেড়াও কর্মসূচী সফল করার আহবান জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জোট গার্মেন্টস শ্রমিক এ্যলায়েন্স।
বাংলাদেশ শ্রম আইন ১৩৯(২) ধারা অনুসারে কোনো নির্দিষ্ট শিল্প খাতের শ্রমিকদের মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের সাধারণ মেয়াদ গার্মেন্টস শিল্পের শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য গঠিত মজুরি বোর্ডের ক্ষেত্রে ইতিমধ্যে অতিক্রান্ত হলেও নতুন মজুরি ঘোষণা না করে সময়ক্ষেপণের কৌশল গ্রহণের প্রতিবাদে এবং অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণার দাবিতে আগামীকাল ২২ অক্টেবর ২০২৩, সকাল ১০ টায়, নিম্নতম মজুরি বোর্ড ঘেড়াও করবে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ—জীস্কপ, ইন্ডাষ্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল, গার্মেন্টস শ্রমিক পরিষদ, গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ এবং বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক ঐক্য পরিষদ এই ৫ টি মোর্চাভুক্ত ৬৫ টি গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের জোট গার্মেন্টস শ্রমিক এ্যলায়েন্স,বাংলাদেশ। নিম্নতম মজুরি বোর্ড ঘেড়াওয়ের পূর্বে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।
গার্মেন্টস ওয়ার্কার্স এলায়েন্স, বাংলাদেশ এর পক্ষে শ্রমিক নেতা আলাউদ্দিন মিয়া, নঈমুল আহসান জুয়েল, আমিরুল হক আমিন, আবুল হোসেন, তৌহিদুর রহমান, আহসান হাবিব বুলবুল, কুতুব উদ্দিন আহমেদ, লাভলি ইয়াসমিন, বজলুর রহমান, রফিকুল ইসলাম সুজন প্রমুখ নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য প্রেরিত এক বিবৃতিতে জোটের অন্তভুক্ত ফেডারেশনসমূহের নেতৃবৃন্দ কে শ্রমিক সমাবেশ এবং মজুরি বোর্ড ঘেড়াও কর্মসূচী সফল করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহবান জানান।
উক্ত কর্মসূচীর সংবাদ দেশবাসীর সামনে তুলে ধরার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে দেশের জনপ্রিয় সংবাদ মাধ্যমের সম্মানিত বার্তা সম্পাদকের প্রতি বিশেষ অনুরোধ জানান।