ডেস্ক রিপোর্ট

৮ অক্টোবর ২০২৩, ১০:২৫ অপরাহ্ণ

বশেমুরবিপ্রবি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে সুস্মিতা-রিহাদ

আপডেট টাইম : অক্টোবর ৮, ২০২৩ ১০:২৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: “ভাঙ্গলে ভাঙ্গুক তালাবদ্ধ শোষণ যন্ত্র; বন্ধু শোষণ-মুক্তি হোক তোমার মন্ত্র” এই স্লোগানকে ধারণ করে ৭ অক্টোবর, ২০২৩ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) সংসদের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনের পূর্বে সম্মেলনের উদ্বোধনী সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি ছাত্রনেতা রাগীব নাঈম।

কাউন্সিলে আলোচক ও নেতৃত্ববৃন্দ বলেন, দীর্ঘদিন যাবৎ একটি ভোটবিহীন শাসন ব্যবস্থা এদেশের মানুষের ঘাঁড়ের উপর চেপে বসেছে। স্বাধীন ভাবে মতামত প্রকাশ করার নূন্যতম গণতান্ত্রিক অধিকারটুকুও আজ অবশিষ্ট নেই। সাইবার সিকিউরিটির মত ড্র্যাকোনিয়ান আইন দিয়ে ভিন্নমতকে দমন-পীড়ন করা হচ্ছে। রাষ্ট্র শিক্ষাকে বণিজ্যকরণ করে একটি নির্দিষ্ট শ্রেণির পণ্যে পরিণত করেছে । “টাকা যার শিক্ষা তার এই নীতিতে চলছে শিক্ষাব্যবস্থা”। ক্ষমতা ধরে রাখার স্বার্থে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে শিক্ষাকে সাম্প্রদায়িকীকরণ করা হয়েছে । দেশের সর্বত্র তৈরি হয়েছে এক ভয়ঙ্কর ভয়ের সংস্কৃতি।

দেশের এই দুঃসময়ে সমাজের অগ্রসর শ্রেণী হিসেবে আমাদের চুপ করে থাকলে চলবে না। আমাদের রাজনীতিবিমুখ এবং বিচ্ছিন্ন করে রাখার পাঁয়তারা শোষণকে দীর্ঘস্থায়ী করার জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির অংশ। এই সময়ে আমরা যত বিচ্ছিন্ন থাকবো, রাজনীতিকে যত ঘৃণা করবো এই স্বৈরাচারী ব্যবস্থার শোষণ তত দীর্ঘস্থায়ী হবে। তাই আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই।

নেতৃবৃন্দ আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সংকট বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন কিছু না। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদাসীনতা ও সার্বিক অব্যবস্থাপনা শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে ব্যাহত করছে। শিক্ষক, ল্যাব ও ক্লাসরুম সংকট, আবাসিক ব্যবস্থা অপ্রুতলতাসহ একাধিক সংকট বিদ্যামান থাকা সত্ত্বেও এসব সমাধানে তেমন তৎপর নয় প্রশাসন বরং তারা নিজেদের স্বার্থ হাসিলে অধিক তৎপর। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের একক আধিপত্যে ভিন্নচর্চার নূন্যতম সুযোগ অনুপস্থিত এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার কিংবা কখনো কখনো তাদের সহযোগিতাই করে থাকে। বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ অন্যান্য নিয়োগ ব্যবস্থাও দুর্নীতিগ্রস্থ ।

কাউন্সিল অধিবেশনে সুস্মিতা বিশ্বাসকে সভাপতি, রিহাদ মাহমুদকে সাধারণ সম্পাদক, ওয়াহিদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্যের নতুন কমিটি নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
১.সভাপতি- সুস্মিতা বিশ্বাস
২. সহ-সভাপতি-মোহনা রায়
৩.সাধারণ সম্পাদক- রিহাদ মাহমুদ
৪. সহকারী সাধারণ সম্পাদক- ইউনুচ খান
৫. সাংগঠনিক সম্পাদক- ওয়াহিদ হাসান
৬. দপ্তর সম্পাদক-শক্তি পান্ডে
৭. কোষাধ্যক্ষ-ধ্রুব পান্ডে
৮. সাংস্কৃতিক সম্পাদক-বিকাশ চাকমা
৯. অনিমেষ রায়- শিক্ষা ও গবেষণা সম্পাদক
১০. তানজিম- প্রচার ও প্রকাশনা সম্পাদক
১১. প্রকৃতি রায়- সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক
১২. হেলাল হোসেন -সদস্য
১৩. রিয়াজুল- রিয়াজ-সদস্য

নবনির্বাচিত নেতৃত্বকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি রাগীব নাঈম।

শপথ পাঠ শেষে নবনির্বাচিত নেতৃত্ববৃন্দ এই অগণতান্ত্রিক, বৈষম্যমূলক ও সাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।

শেয়ার করুন