ডেস্ক রিপোর্ট

৭ অক্টোবর ২০২৩, ৬:২২ অপরাহ্ণ

অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হলেন মেহেদি হাসান মিরাজ

আপডেট টাইম : অক্টোবর ৭, ২০২৩ ৬:২২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: আগে শুধু তার বোলিংটার ওপরই ভরসা ছিল বাংলাদেশ দলের। তবে দিনকে দিন নিজেকে অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করছেন মেহেদি হাসান মিরাজ।

আজ (শনিবার) আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক এই মিরাজ।

আফগানিস্তানকে ১৫৬ রানে গুটিয়ে দেওয়ার পেছনে বল হাতে বড় অবদান ছিল এই অফস্পিনারের। ৯ ওভার হাত ঘুরিয়ে ৩ মেইডেনসহ মাত্র ২৫ রান দিয়ে নেন ৩টি উইকেট।

এরপর রান তাড়ায়ও তিন নম্বরে নেমে খেলেছেন ঝকঝকে এক ইনিংস। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে দলকে জয়ের পথে এগিয়ে দেন। ৭৩ বলে ৫ বাউন্ডারিতে ৫৭ রান আসে মিরাজের উইলো থেকে।

এমন অলরাউন্ড পারফরম্যান্সের পর মিরাজের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

শেয়ার করুন