ডেস্ক রিপোর্ট

২২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৯ পূর্বাহ্ণ

নাট্য কর্মীদের উপর হামলাকারি সন্ত্রাসীদের গ্রেফতার দাবি জাসদের

আপডেট টাইম : সেপ্টেম্বর ২২, ২০২৩ ১২:৩৯ পূর্বাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি: সিলেটের ঐতিহ্যবাহী সারদা স্মৃতি ভবনের হল রুমে সংস্কৃতিকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ সিলেট জেলা ও মহানগর শাখা। হামলার ঘটনায় নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি জননেতা লোকমান আহমদ, জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এক যুক্ত বিবৃতিতে সারদা হলে সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।

শেয়ার করুন