ডেস্ক রিপোর্ট
৫ আগস্ট ২০২৩, ৪:২৬ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: দক্ষিণ সুরমার ২৭নং ওয়ার্ডের পৈত্যপাড়া রক্ষাকালী বাড়ীর নতুন স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার শ্রী শ্রী রক্ষাকালী বাড়ীতে কার্যকরী কমিটির উদ্যোগে একটি সাধারণ সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এতে নতুন সভাপতি হয়েছেন সুমন কর্মকার,সাধারন সম্পাদক সঞ্জীব দত্ত ও কোষাধ্যক্ষ হিসেবে মিঠুন পৈত্যকে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়।
উক্ত সভায় কার্যকরী কমিটির সদস্য ও এলাকার মুরব্বিরা উপস্থিত ছিলেন।