ডেস্ক রিপোর্ট

২৩ জুলাই ২০২৩, ১:৩৫ পূর্বাহ্ণ

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তদারকি সরকারের দাবি বাম জোটের

আপডেট টাইম : জুলাই ২৩, ২০২৩ ১:৩৫ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের পদযাত্রায় আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় সমন্বয়কমাসুদ রানার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিপিবি সভাপতি কমরেড মোহাম্মাদশাহ আলম, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদের কেন্দ্রীয় সদস্য জুলফিকার আলী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সদস্য শহিদুল ইসলাম সবুজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

বক্তারা বলেন, এই সরকার ফ্যাসিবাদীকায়দায় দেশ পরিচালনা করছে। এই কায়দায় দেশপরিচালনা করতে গিয়ে সরকার বিরোধী যে কোনো ধরণেরমতকে পদদলিত করছে। বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লিগের পদযাত্রায় হামলা তারই উদাহরণ। বাম জোট মনে করে শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। শেখ হাসিনার অধীনে ২০১৪ ও ১০১৮ সালেযে নির্বাচনী প্রহসন বাংলাদেশের মানুষ সহ সারা বিশে^র মানুষ তাপ্রত্যক্ষ করেছে। এর মধ্য দিয়েমানুষ বুঝেছে এই সরকারের পদত্যাগছাড়া কোনো ধরণের সুষ্ঠু নির্বাচন এদেশের মাটিতে সম্ভব না।

নেতৃবৃন্দ এই সরকারের অবিলম্বেপদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং জিনিসপত্রের দাম কমানোসহ দূর্নীতি, লুটপাট ও সিন্ডিকেট ব্যবসায়ীদেরবিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

শেয়ার করুন