ডেস্ক রিপোর্ট

৬ জুলাই ২০২৩, ১২:৫৪ পূর্বাহ্ণ

মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

আপডেট টাইম : জুলাই ৬, ২০২৩ ১২:৫৪ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: দিনাজপুর সদর উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (৫ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার সৈয়দপুর-১০ মাইল মহাসড়কে নতুনভুষি বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১০ মাইল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান।

নিহতরা হলেন- সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের বীরগাঁও গ্রামের মোকছেদুল ইসলামের ছেলে সাকিবুল হাসান সজীব (২০) ও একই এলাকার ছেলে আনিছুর রহমানের ছেলে মাজহারুল ইসলাম (১৯)। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয়রা জানায়, নিহত মেজবাহুল ও সজীব মোটরসাইকেলযোগে পুরাতন ভুষিরবন্দর বাজার থেকে নতুন ভুষিরবন্দর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা নতুন ভুষি বাজারের ব্রিজের সামনে আসলে রানিরবন্দরের দিকে থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শেয়ার করুন