ডেস্ক রিপোর্ট

৩ জুলাই ২০২৩, ১২:২২ পূর্বাহ্ণ

বাম জোটের নেতা কমরেড হামিদুল হক আর নেই

আপডেট টাইম : জুলাই ৩, ২০২৩ ১২:২২ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শরিক দল বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সভাপতি কমরেড হামিদুল হক আর নেই। শ্রমিক শ্রেণীর মুক্তি সংগ্রামের অকুতোভয় যোদ্ধা দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ রোববার (০২ জুলাই ) রাত ৯-০৫ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

কমরেড হামিদুল হক ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহবায়ক, বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শীর্ষ নেতা। তিনি আনন্দ মোহন কলেজ ছাত্র সংসদের প্রাক্তন ভিপি ছিলেন।

কমরেড হামিদুল হক এর মৃত্যুতে বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্কসবাদী), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ এর নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন