ডেস্ক রিপোর্ট
২১ জুন ২০২৩, ৬:৩০ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৫নং ওয়ার্ডে টানা চতুর্থ বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন রেজওয়ান আহমদ।
ঝুঁড়ি মার্কা প্রতীকে রেজওয়ান আহমদ পেয়েছেন ২৪৮৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক্টর প্রতীকে সাহেদ সিরাজ পেয়েছেন ২৪২২ ভোট। এই ওয়ার্ডে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
আজ সকাল ৮টা থেকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে সিলেটে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরুর আগে- সকাল ৭টা থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন ভোটাররা। ইভিএম-এ ভোট দেওয়া নিয়ে এক ধরণের কৌতুহল কাজ করে তরুণ ভোটারদের মধ্যে। বিপুল উৎসাহ-উদ্দীপনায় নারী-পুরুষ ভোটাররা ভোট দিতে শুরু করেন। প্রায় প্রতিটি কেন্দ্রে পুরুষদের চাইতে নারী ভোটারের ছিলো লাইন দীর্ঘ। তাদের মাঝেও ছিলো বিপুল উৎসাহ-উদ্দীপনা।