ডেস্ক রিপোর্ট
২ জুন ২০২৩, ৮:৫৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলুর রশীদ ফিরোজ ও সাধারণ সম্পাদক কৃষকনেতা আব্দুল কুদ্দুস আজ ২ জুন ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বলেন, সরকার নিজেদের কৃষিবান্ধব বলে দাবি করলেও গতকাল ঘোষিত প্রস্তাবিত বাজেটে সামরিকখাতসহ অন্যান্য অনুৎপাদনশীলখাতে অর্থ বরাদ্দ বৃদ্ধি করছে কিন্তু দেশে প্রায় ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা দিচ্ছে যে কৃষিখাত, সেখাতে গতবারের তুলনায় বরাদ্দ আরও কমেছে। মুদ্রা স্ফীতি বিবেচনা করলে তা আরও কমবে।
নেতৃবৃন্দ বলেন, একদিকে ক্রমাগত সার, ডিজেল, সেচসহ কৃষি উপকরণের দাম বাড়ছে, অপরদিকে কৃষকের উৎপাদিত ফসলের দাম না পেয়ে দিনে দিনে কৃষক সর্বশান্ত হচ্ছে। কৃষক ক্ষেমতজুর সংগঠনের পক্ষ তেকে আমরা দীর্ঘদিন ধরে গরীব মাঝারী কৃষক, ক্ষেতমজুর, ভ‚মিহীনসহ গ্রামীণ শ্রমজীবী মানুষের কাজ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আর্মি রেটে রেশনিং চালুর দাবি করলেও বাজেটে এখাতের কোন বরাদ্দ নাই।
সামাজিক সুরক্ষাখাতের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে তার অধিকাংশই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশনের জন্য বরাদ্দ করা হয়।
নেতৃবৃন্দ কৃষি, কৃষক এবং খাদ্য নিরপত্তা নিশ্চিত করতে চলতি বাজেটে জাতীয় বাজেটের উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ কৃষিখাতে বরাদ্দের দাবি জানান।