ডেস্ক রিপোর্ট

২৯ মে ২০২৩, ১১:২৫ অপরাহ্ণ

তানজানিয়ার কিলি পলের কণ্ঠে ‘সাদা সাদা কালা কালা’, ধন্যবাদ দিলেন চঞ্চল

আপডেট টাইম : মে ২৯, ২০২৩ ১১:২৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় তানজানিয়ার কনটেন্ট ক্রিয়েটর কিলি পল। কয়েক দিন আগেই ‘দেওরা’ গানে ঠোঁট মিলিয়ে বাংলাদেশে বেশ পরিচিতি পেয়ে গেছেন তিনি। এবার কিলি পল গাইলেন গত বছর সাড়া ফেলা ‘হাওয়া’ সিনেমার জনপ্রিয় গান ‘সাদা সাদা কালা কালা’।

তানজানিয়ার এই কনটেন্ট ক্রিয়েটর জনপ্রিয় বিভিন্ন গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে থাকেন। ‘দেওরা’ গানেও তিনি মিউজিকের সঙ্গে ঠোঁট মিলিয়েছিলেন। তাঁর কণ্ঠে গান শোনা যায় না।

কিন্তু এবার তিনি নিজেই গাইলেন ‘তুমি বন্ধু কালা পাখি আমি যেন কী, বসন্তকালে তোমায় বলতে পারিনি’ গানটি। ভাঙা ভাঙা বাংলায় কিলি পলের মুখে গাওয়া গানটি ছড়িয়েছে মুগ্ধতা।

কিলি পল তাঁর ভেরিফায়েড টিকটক অ্যাকাউন্ট থেকে নিজের গাওয়া ‘সাদা সাদা কালা কালা’ গানটির ভিডিও প্রকাশ করেন। ১ মিনিটের এই ভিডিও ২৪ ঘণ্টায় দেখে ফেলেছেন প্রায় ১৮ লাখ দর্শক।

কিলি পলের গাওয়া গানের ভিডিও ‘হাওয়া’ সিনেমার অভিনেতা চঞ্চল চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। সঙ্গে ক্যাপশনে কিলি পলকে মেনশন করে ধন্যবাদ জানান তিনি। মন্তব্যের ঘরেও তাঁর গাওয়া গানের প্রশংসা করেছেন অনেকে।

শ্রোতারা শুভেচ্ছা জানাচ্ছেন কিলি পলকে। মন্তব্যের ঘরে তাসনুভা রিদয় নামের একজন লিখেছেন, ‘এই গানের জন্য আপনিই পারফেক্ট গায়ক।’ কানিজ ফাতেমা নামের আরেকজন লিখেছেন, ‘বিদেশিদের মুখে নিজের দেশের ভাষা শুনতে অন্য রকম এক ভালো লাগা কাজ করে।’

শেয়ার করুন