ডেস্ক রিপোর্ট

২৪ এপ্রিল ২০২৩, ৮:২৬ অপরাহ্ণ

পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে বাসদ (মার্কসবাদী)’র শোক প্রকাশ

আপডেট টাইম : এপ্রিল ২৪, ২০২৩ ৮:২৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা এক বিবৃতিতে প্রবীন রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, পঙ্কজ ভট্টাচার্য মুক্তিযুদ্ধের পূর্বাপর দেশের সকল স্বৈরাচার, সা¤প্রদায়িকতা বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের সামনের কাতারে দাঁড়িয়ে লড়াই করেছেন। একদিন ছাত্রাবস্থায় সমাজ জীবনে সকল প্রকার শোষণ—বৈষম্যের অবসানের লক্ষ্যে সমাজতন্ত্রের আদর্শ গ্রহণ করেছিলেন। আমৃত্যু সে পথে চালিত হয়েছেন। পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতি গোষ্ঠীর উপর শাসকগোষ্ঠীর যেকোনো নিপীড়নের বিরুদ্ধে তিনি সবসময় সর্বাগ্রে তাদের পাশে দাঁড়িয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে ফ্যাসিবাদের আক্রমণে দেশের মানুষের জীবন যখন বিপর্যস্ত নূন্যতম গণতান্ত্রিক অধিকার ধ্বংসের কিনারায় তখন পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যুর ফলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন একজন বিশ্বস্ত সৈনিককে হারালো।

শেয়ার করুন