ডেস্ক রিপোর্ট

৪ এপ্রিল ২০২৩, ৫:২৯ অপরাহ্ণ

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বাম জোটের উদ্বেগ: ক্ষতিপূরণ প্রদানের দাবি

আপডেট টাইম : এপ্রিল ৪, ২০২৩ ৫:২৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাম জোটের সমন্বয়ক ও বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ ও বাম জোটের কেন্দ্রীয় নেতা ও সিপিবি’র সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সভাপতি হামিদুল হক ঘন ঘন অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন করার দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই সমস্ত অগ্নিকাণ্ডের ঘটনায় প্রমাণিত হয় দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের অবহেলা, অগ্নি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা এবং সক্ষমতা কত কম। নেতৃবৃন্দ বঙ্গবাজারে অগ্নিকান্ডে সর্বস্ব হারানো মানুষের প্রতি সহানুভুতি প্রকাশ করেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে কারণ উদ্ঘাটন, ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

শেয়ার করুন