ডেস্ক রিপোর্ট
১৪ মার্চ ২০২৩, ১২:১২ পূর্বাহ্ণ
বগুড়া প্রতিনিধি: সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ-সুলতান কলেজ, সরকারি মজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া সরকারি কলেজ, সরকারি নাজির আক্তার কলেজসহ বগুড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবীন ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা শাখার উদ্যোগে আজ: ১৩ মার্চ ২০২৩ বেলা: ১১:০০টায়, উডবার্ণ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেণ সমাজান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা সভাপতি ধনঞ্জয় বর্মন, অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজান্ত্রিক ছাত্র ফ্রন্ট বগুড়া জেলা সাধারণ সম্পাদক রিফাত আহম্মেদ।
নবীন বরণে বক্তব্য রাখেন- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বগুড়া জেলা আহবায়ক কমরেড অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, সমাজান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শোভন রহমান, নবীন শিক্ষার্থী তীর্থ চাকী প্রমূখ।
নবীন বরণ অনুষ্ঠানে সংঙ্গীত পরিবেশন করবেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র বগুড়া জেলার কর্মীরা ও নবীন শিক্ষার্থীবৃন্দ।
কমরেড অ্যাড. সাইফুল ইসলাম পল্টু বলেন: শিক্ষা নিয়ে সরকারের বাণিজ্যিকীকরণ, কারিগরিকরণ এর চক্রান্ত যাতে নির্বিঘ্নে চলতে পারে, তাই সরকার দলের ছাত্র সংগঠন লাঠিয়াল বাহিনী এবং নতজানু প্রশাসনের স্বৈরতন্ত্র দিয়ে ভিন্ন মত দমন করা হচ্ছে। ভিন্ন মত পোষণ করলে তাকে হল থেকে মেরে বের করে দেওয়া হয়। তোষামোদি না করলে যখন ইচ্ছা তখন মারপিট করা হয়। এ ব্যাপারে প্রশাসনের কোন ভ্রুক্ষেপ নেই। আজ তাই ছাত্র সমাজকে শিক্ষার অধিকার আদায়ের জন্য লড়াই করতে হবে, একইসাথে চলমান দুঃশাসনের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলতে হবে।
ছাত্রনেতা শোভন রহমান বলেন: ছাত্র রাজনীতি বরাবরের মতোই শাসক শ্রেণীর চক্রান্তের শিকার। সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ সারাদেশের শিক্ষাঙ্গনে সন্ত্রাস, নারী নির্যাতন, দখলদারিত্বের রাজত্ব কায়েম করেছে। সমসাময়িক জাতীয় পত্রপত্রিকা গুলোতেও প্রতিদিনই ছাত্রলীগের দুষ্কর্মের চিত্র দেখা যায়। একথা আজ স্পষ্ট যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নাৎসি বাহিনীর মতো কনসেন্ট্রেশন ক্যাম্প গ[েড় তুলেছে ছাত্রলীগ। অপ্রকাশিত চিত্র গুলো সামনে না আসলেও তার ভয়াবহতা সম্পর্কে যে কেউ অনুমান করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন- বরাবরের মতোই তার দায় এড়িয়ে গেছে এবং সন্ত্রাসীদেরকে মদদ দিয়েছে।
আলোচনা সভায় অন্যন্য নেতৃবৃন্দ বলেন: সরকার শিক্ষার্থীদেরকে গিনিপিগ বানিয়ে যুগের পর যুগ লক্ষ লক্ষ শিক্ষার্থীদের জীবন ধ্বংস করছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ধারাবাহিকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমস্যা সংকট নিরসনের দাবিতে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরে আন্দোলন করছে। আগামীদিনেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিরাজমান সংকট চিহ্নিত করে সমাধানের দাবিতে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গিকার করছে। আগামীদিনের আন্দোলন সংগ্রামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের নৈতিক সমর্থন, অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি। একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি প্রকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার সংগ্রামকে বেগবান করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।