ডেস্ক রিপোর্ট

৯ মার্চ ২০২৩, ১২:২৬ পূর্বাহ্ণ

ঢাকা মহানগরে বাম জোটের সপ্তাহব্যাপী প্রচারাভিযান ৯ মার্চ থেকে ১৬ মার্চ

আপডেট টাইম : মার্চ ৯, ২০২৩ ১২:২৬ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান, সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধিনে নির্বাচন, সংখ্যানুপাতিক পদ্ধতি চালুসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার, চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দফায় দফায় গ্যাস-বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধি বন্ধ, তদারকির অভাব ও অবহেলার জন্য ঢাকাসহ সারাদেশে একের পর এক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে মানুষের হতাহত হওয়ার ঘটনার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে আগামী ১৮ মার্চ ২০২৩ শনিবার শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।

উক্ত সমাবেশ সফল করার লক্ষ্যে আগামীকাল ৯ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিলি, পথসভা, প্রচার মিছিল অনুষ্ঠিত হবে।

কর্মসূচি
আগামীকাল ৯ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় পল্টন মোড়ে জমায়েত হয়ে বায়তুল মোকাররম, গুলিস্তান, দৈনিকবাংলা, মতিঝিল এলাকায় এবং বিকেল সাড়ে চারটায় আজিমপুর সুপার মার্কেটে জমায়েত হয়ে আজিমপুর, পলাশী, লালবাগ এলাকায় লিফলেট বিলি, পথসভা, প্রচার মিছিল অনুষ্ঠিত হবে।
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ৮ মার্চ ২০২৩ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে উক্ত কর্মসূচিকে সফল করতে স্ব স্ব এলাকার শরীক দলসমূহের নেতাকর্মী এবং নগর ও কেন্দ্রীয় বাম জোট নেতৃবৃন্দকে যথাসময়ে কর্মসূচিস্থলে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন