ডেস্ক রিপোর্ট

৫ মার্চ ২০২৩, ৯:২০ অপরাহ্ণ

বরগুনার তালতলীতে লাউপাড়া বৌদ্ধ বিহারে শ্রমন অভিষেক অনুষ্ঠিত

আপডেট টাইম : মার্চ ৫, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ

শেয়ার করুন

মংচিন থান, বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে লাউপাড়া বৌদ্ধ বিহারে ৫ ই মার্চ রোজ রবিবার G.O.C কোম্পানি অর্থায়নে দায়ক মি:তেমেন ও দায়িকা মাসুইচিং এর আয়োজনে যথাযথ ধর্মীয় মর্যাদায় বৌদ্ধদের উপসম্পাদন প্রবজ্জা, শ্রমন অভিষেক ও বিহার দানোৎসব ২ দিনব‍্যাপী বিভিন্ন কর্মসূচির মধ‍্য দিয়ে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ত্রিশরনসহ পঞ্চমশীল ও অষ্টম শীল গ্রহন, বৌদ্ধ পূজা, করা হয়। আগাঠাকুর পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ ওয়ারাচামী মহাথের এর সভাপতিত্বে ধর্মদেশনা দান করেন টেকনাফ চৌধুরীপাড়া বৌদ্ধ বিহারের ভদন্ত উ সানওয়ারা মহাথের, অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বড়বালিয়াতলী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উপান্ডি মহাথের, কুয়াকাটা কলাচান পাড়া বৌদ্ধ বিহারের অধ‍্যক্ষ ভদন্ত উচোমানান্দা মহাথের ও উনান্দা ভিক্ষু,তালতলীপাড়া বৌদ্ধ বিহারের অধ‍্যক্ষ উচান্দোভাচা, উধর্ম্ম বংশ ও উ ওরা ভিক্ষু প্রমূখ।উক্ত সভা পরিচালনা করেন মি:মংথিনজো উক্ত, ধর্মীয় অনুষ্ঠানে তিন শতাধিক নারী -পুরুষ, দায়ক-দায়িকা উপস্থিতির মাধ্যমে সফল ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন