ডেস্ক রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ৫:৫৮ অপরাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের কোস্টগার্ড ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, উত্তর কোরিয়া যেটা নিক্ষেপ করেছে সেটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।
এর আগে যৌথ সামরিক মহড়ার ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়া। এরপর উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী নজিরবিহীন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।
এদিকে কিম জং উনের ছোট মেয়ের নামে যেন দেশের কোনো মেয়ের নাম না রাখা হয় এমন নির্দেশ জারি করেছে উত্তর কোরিয়ার প্রশাসন। এমনকি কারও যদি একই নাম থেকে থাকে, তাহলে খুব কম সময়ের মধ্যে তা পরিবর্তন করতে বলা হয়েছে।
কিমের ছোট মেয়ের নাম জু আয়ে। তার বয়স ৯ থেকে ১০ বছর বলে ধারণা করা হচ্ছে। খুব আদরের মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশেই সরকারকে এমন সিদ্ধান্ত নিতে বলেন কিম।