ডেস্ক রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: অন্যান্য বছরের ন্যায় এবারও যথাযথ মর্যাদার সঙ্গে ৭০তম প্রজাতন্ত্র দিবস বা সাধারণ দিবস উদযাপন করেছে সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন।
গত ২৬ জানুয়ারি নগরীর একটি অভিজাত হোটেলে পালন করা হয় অনুষ্টানটি।সন্ধ্যা ৭টায় শুরু হয় অনুষ্ঠানটি।
সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার জনাব নিরাজ কুমার জ্যাসোওয়াল প্রথমেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ও আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।
এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনৈতিক,সাংস্কৃতিক,সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবি গণ্যমান্য নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে ভারতে অবস্থিত বাংলাদেশী শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করে।পরে গ্রুপ ফটোসেশন ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
প্রজাতন্ত্র দিবস সকল ভারতীয় লোকদেরও একত্রিত হওয়ার সুযোগ তৈরি হয়। এদিন যেন এক মিলন মেলায় পরিণত হয় ভারতীয় হাইকমিশনের পোগ্রামে।
ভারতে প্রজাতন্ত্র দিবস পালিত হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে। ভারত শাসনের জন্য ১৯৩৫ সালের ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে এটি ভারতের জাতীয় দিবস হিসেবে উদযাপিত হয়। এই দিনে ভারতীয় গণপরিষদে সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়।