ডেস্ক রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৪ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ফরচুন বরিশাল। প্রথমে ব্যাট করে ডোয়াইন প্রিটোরিয়াসের ৪৮ রানে ভর করে বরিশাল বড় সংগ্রহ পায়। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে বরিশাল সংগ্রহ করে ১৬৯ রান। খুলনার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন।
মিরপুর শের-ই বাংলার মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দিতে পারেননি ওপেনাররা। শুরুতে ৯ রানে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ। অন্য প্রান্তে এনামুল বিজয় থিতু হয়েও উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। ২৮ রানে ফিরে যান এই ওপেনার। তিনে নামা চাতুরাঙ্গা সিলভাও পারেননি টিকতে, ফিরেছেন ১৪ রানে।