ডেস্ক রিপোর্ট

১৫ ডিসেম্বর ২০২২, ৪:০৩ অপরাহ্ণ

কারা যুব মহিলা লীগের উত্তর-দক্ষিণে নেতৃত্বে

আপডেট টাইম : ডিসেম্বর ১৫, ২০২২ ৪:০৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশ যুব মহিলা লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃত্বে পরিবর্তন এসেছে।

আজ (বৃহস্পতিবার) যুব মহিলা লীগের সম্মেলন মঞ্চে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন ফারজানা ইয়াসমিন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিলুফা রহমান।

ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি তাহেরা খাতুন লুৎফা, সাধারণ সম্পাদক শামীমা রহমান।

এছাড়া যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন আলেয়া সারোয়ার ডেইজী। তিনি সাবেক কমিটির সহ-সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শারমিন সুনতানা লিলি। তিনি সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক।

এর আগে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন