ডেস্ক রিপোর্ট

১৩ ডিসেম্বর ২০২২, ১২:১৭ অপরাহ্ণ

হাসপাতাল থেকে মাঠে ফিরেছেন সাকিব

আপডেট টাইম : ডিসেম্বর ১৩, ২০২২ ১২:১৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় পেসার উমরান মালিকের বলে পিঠে আঘাত পেয়েছিলেন সাকিব আল হাসান। পরবর্তীতে সেই ম্যাচের পর এক্স-রেও করানো হয় সাকিবকে। রিপোর্ট অবশ্য ইতিবাচকই আসে। তবে অস্বস্তিতে ভুগছেছিলেন সাকিব। পেশিতে কোনো সমস্যা আছে কি না, সেটি পরীক্ষা করতেই আজ হাসপাতাল গেছেন সাকিব।

মঙ্গলবার সকালে চট্টগ্রামের এক হাসপাতালে যান এই তারকা অলরাউন্ডার। করেয়েছিয়েন স্ক্যান যদিও এখন পর্যন্ত রিপোর্ট জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে গুরুতর কিছুই হয়নি এই টাইগার অধিনায়কের। তবে এই মুহুর্তে সাকিব অবস্থান করছেন সাগরিকার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। যদিও এখনো পর্যন্ত অনুশীলনে নামেননি এই অলরাউন্ডার।

এর আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ দল। আগামীকাল বুধাবার (১৪ ডিসেম্বর) টেস্ট সিরিজের প্রথম ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মাঠে গড়াতে যাচ্ছে। প্রথম টেস্টের পর আগামী ২২ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

শেয়ার করুন