ডেস্ক রিপোর্ট

৬ ডিসেম্বর ২০২২, ১২:৪১ পূর্বাহ্ণ

জেএসডির সভাপতি আ স ম রব, সম্পাদক স্বপন

আপডেট টাইম : ডিসেম্বর ৬, ২০২২ ১২:৪১ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) ত্রি-বার্ষিক কাউন্সিলে আ স ম আবদুর রব সভাপতি এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে দলটির দপ্তর সম্পাদক আবুল মোবারক তাদের নির্বাচিত হওয়ার বিষয়টি জানান।

নবনির্বাচিত কমিটির সভাপতি আ স ম রব আগের কমিটিতেও সভাপতি ছিলেন। আর শহীদ উদ্দিন স্বপন কার্যকরী সাধারণ সম্পাদক ছিলেন। সেই হিসেবে নতুন কমিটিতে তেমন কোনো পরিবর্তন নেই।

রোববার (৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক’ শিরোনামে দলটির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। আজ নতুন কমিটি ঘোষণা হলো।

শেয়ার করুন