ডেস্ক রিপোর্ট
২৩ নভেম্বর ২০২২, ১২:১৪ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: খুব একটা দাপুটে ফুটবল না খেললেও পুরো ম্যাচজুড়েই মেক্সিকোর সঙ্গে সমানে সমান লড়েছে পোল্যান্ড। প্রথমার্ধে তেমন কোনো বড় সুযোগ না পেলেও বিরতির পর দারুণ সুযোগ এসেছিল দলটির সামনে। কিন্তু সে সুযোগ হেলায় হারিয়েছেন দলটির তারকা স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি। অন্যদিকে, আক্রমণ ও বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও জালভেদ করতে ব্যর্থ মেক্সিকান ফরোয়ার্ডরা। আর তাতে নিজেদের প্রথম ম্যাচে ড্র নিয়েই তৃপ্ত থাকতে হচ্ছে দুদলকে।
দোহার স্টেডিয়াম ৯৭৪-এ মঙ্গলবার দিনের তৃতীয় খেলায় গোলশূন্য ড্র করেছে মেক্সিকো-পোল্যান্ড।