ডেস্ক রিপোর্ট

২২ নভেম্বর ২০২২, ৮:৩৫ অপরাহ্ণ

২ ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা

আপডেট টাইম : নভেম্বর ২২, ২০২২ ৮:৩৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা আগামী ২ ডিসেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২২ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা আগামী ২ ডিসেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে থেকে অনুষ্ঠিত হবে। গত রোববার (২০ নভেম্বর) থেকে পরীক্ষা দুটির প্রবেশপত্র ডাকযোগে ও অনলাইনে প্রেরণ করা হয়েছে।

অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে এই (jobs.nu.ac.bd/) লিংকে প্রবেশ করে ডাউনলোড এডমিট কার্ড মেন্যুতে ক্লিক করতে হবে।

শেয়ার করুন