ডেস্ক রিপোর্ট

২৯ অক্টোবর ২০২২, ৩:৩৭ অপরাহ্ণ

ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর, অবরোধ করা হলো মহাসড়ক

আপডেট টাইম : অক্টোবর ২৯, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কুমিল্লার মুরাদনগরে ট্রাকচাপায় সাদিয়া আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার গোমতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকেই গোমতা এলাকায় এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

নিহত সাদিয়া আক্তার স্থানীয় গোমতা এলাকার সাইফুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সাদিয়া রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। পেছন থেকে দ্রুতগামীর একটি বাসের চাকায় পিষ্ট হয় তার মাথা।

তিনি বলেন, ঘটনার পর থেকে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছে। মহাসড়ক থেকে মানুষকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। ট্রাকটি আমাদের হেফাজতে আছে। মহাসড়ক থেকে স্থানীয়দের সরানোর চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন