ডেস্ক রিপোর্ট

১৯ অক্টোবর ২০২২, ১০:৪৭ পূর্বাহ্ণ

বৃহস্পতিবার সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি

আপডেট টাইম : অক্টোবর ১৯, ২০২২ ১০:৪৭ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: দলীয় নেতাকর্মী গ্রেপ্তার, হামলা-মামলা ও জামিন বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে রিজভী বলেন, সারাদেশে ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেপ্তার, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে পাঠানো, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ঢাকা মহানগরসহ সারাদেশে জেলা এবং মহানগরে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। তবে এই কর্মসূচি খুলনা মহানগর ও খুলনা বিভাগের জেলাগুলোর জন্য প্রযোজ্য হবে না।

শেয়ার করুন