ডেস্ক রিপোর্ট

১৯ অক্টোবর ২০২২, ৭:৩৩ অপরাহ্ণ

‘আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে প্রতিবাদের ভাষা দমন করা যাবে না’

আপডেট টাইম : অক্টোবর ১৯, ২০২২ ৭:৩৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: অধ্যাপক তানজিম উদ্দিন খানকে হয়রানির অপচেষ্টার নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা৷

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রমের অবসান ও নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ প্রক্টরের অপসারণের দাবি জানিয়ে গত ১৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মরকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। একই দিনে প্রক্টর অফিস থেকে দুইজন কর্মচারী বিভাগের অফিসে গিয়ে স্মারকলিপিতে সাক্ষরকারী শিক্ষক ড. তানজিমউদ্দিন খান এর ব্যক্তিগত ফাইল তল্লাশী করে।

সন্ধ্যা পৌনে ৭টায় অধ্যাপক তানজিম উদ্দিন খান এর স্থায়ী ঠিকানায় স্থানীয় পুলিশের এসআই উপস্থিত হয়। কোন সুনির্দিষ্ট কারণ ছাড়াই পুলিশ ভেরিফিকেশনের কথা উল্লেখ করে ৷ এই সামগ্রিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করা ও অাতঙ্কের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দীর্ঘদিন ধরেই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে অবাধ সন্ত্রাসের সুযোগ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর বিরুদ্ধে নূন্যতম প্রতিবাদ হলে সেটাকেও দমন করার জন্য নানা অপকৌশল ব্যাবহার করা হচ্ছে। উদ্দেশ্যমূলকভাবে অধ্যাপক তানজিমউদ্দিন খানকে হয়রানির অপচেষ্টা কার্যত প্রতিবাদের ভাষা দমনের আরেকটি কুৎসিত পন্থা৷ বিগত সময়েও কিছু বিবেকবান শিক্ষকরা ক্ষমতাসীনদের দলদাস না হয়ে স্বাধীন মতামত প্রকাশ করলে তাদের নানাভাবে হয়রানির চেষ্টা করা হয়েছে৷

বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই হীন চর্চা বন্ধ ও স্বাধীন মত প্রকাশের উপযোগী গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের ছাত্র-শিক্ষক এর ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়৷

শেয়ার করুন