ডেস্ক রিপোর্ট

৯ অক্টোবর ২০২২, ৪:৪৫ অপরাহ্ণ

রাশিয়া এবার খারকিভে ক্ষেপণাস্ত্র হামলা করলো

আপডেট টাইম : অক্টোবর ৯, ২০২২ ৪:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: ইউক্রেনের খারকিভে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার দেশটির সামরিক বাহিনীর ব্যবহৃত দুইটি বিল্ডিং কমপ্লেক্সকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহের মধ্যে এটিই ছিল অঞ্চলটিতে রাশিয়ার সবচেয়ে ভয়াবহ হামলা। এদিন চারটি রুশ ক্ষেপণাস্ত্র শহরের কেন্দ্রস্থলে আঘাত হানে।

খারকিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সিনিয়েহুবভ টেলিগ্রামে দেওয়া পোস্টে বলেছেন, শার্পনেলের আঘাতে আহত ৪৫ বছরের এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনটি ক্ষেপণাস্ত্র সামরিক বাহিনীর ব্যবহৃত বিল্ডিং কমপ্লেক্সের সামনে এবং চতুর্থটি রাস্তার পাশে একটি পার্কে গিয়ে আঘাত হানে।

হামলার পর সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করা স্থানীয় বাসিন্দারা বলছেন, ইউক্রেনীয় বাহিনীর ব্যবহৃত একটি ভবনকে তাদের কাছে গোলাবারুদের ডিপো বলে মনে হয়েছে। তবে কিয়েভের তরফে বিষয়টির সত্যতা নিশ্চিত করা যায়নি।

শেয়ার করুন