ডেস্ক রিপোর্ট
৮ অক্টোবর ২০২২, ১২:২৩ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: যশোরে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ (১৯), দুর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান (১৯) ও আলমগীর হোসেনের ছেলে সালমান (১৯)। তারা সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
নিহতের স্বজনরা জানান, এক মোটরসাইকেলে তিন সহপাঠী ঝিকরগাছা থেকে ফিরছিলেন। পথিমধ্যে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট স্টোন ইটভাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আরমান ও আসিফ মারা যান। হাসপাতালে আনার পর সালমানের মৃত্যু হয়।
যশোর কোতয়ালি থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান বলেন, মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন। বাস নাকি ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে, সেটি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যাইনি।