ডেস্ক রিপোর্ট

১৫ সেপ্টেম্বর ২০২২, ১২:২৫ পূর্বাহ্ণ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৫, ২০২২ ১২:২৫ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চট্টগ্রামের মিরসরাইয়ে বাসে ও লরিতে কাভার্ডভ্যানের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সরফুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতরা সবাই পথচারী ছিলেন।

একেএম সরফুদ্দিন বলেন, জোনাকি পরিবহনের একটি বাসের পেছনে একটি লং ভিহিক্যাল ধাক্কা দেয়। এর পেছনে এসে আবার ধাক্কা দেয় একটি কার্ভাড ভ্যান।

এ ঘটনায় পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে চারজন মারা গেছেন। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন