ডেস্ক রিপোর্ট

২ সেপ্টেম্বর ২০২২, ১১:১৯ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে বিএনপি’র মিছিলে পুলিশের গুলি ও হত্যার নিন্দা জানিয়েছে বাসদ

আপডেট টাইম : সেপ্টেম্বর ২, ২০২২ ১১:১৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০২২ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে গতকাল ১ সেপ্টেম্বর ২০২২ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত মিছিলে পুলিশের হামলা ও গুলিতে একজনকে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, সভা সমাবেশের অধিকার একটি গণতান্ত্রিক অধিকার। পুলিশি দমন পীড়ন চালিয়ে জনগণের এই অধিকার খর্ব করে ক্ষমতায় থাকার পরিণতি ভাল ফলে নিয়ে আসেনি।

বিবৃতিতে তিনি বিরোধী মত দমন ও হামলা, মামলা, দমন পীড়নের পথ পরিহার করার আহ্বান জানান।

শেয়ার করুন