ডেস্ক রিপোর্ট

১ সেপ্টেম্বর ২০২২, ৭:১৩ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল কর্মী নিহত হওয়া ঘটনায় নিন্দা

আপডেট টাইম : সেপ্টেম্বর ১, ২০২২ ৭:১৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর ২০২২) সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার মিছিলে পুলিশের গুলিতে যুবদল কর্মী শাওন নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন,“ বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী সরকার বিরোধী মত দমনে হামলা, মামলা, গ্রেফতার, পুলিশী নির্যাতন, দলীয় বাহিনী দিয়ে আক্রমণ ও বিনা বিচারে হত্যার পথ বেছে নিয়েছে। শান্তিপূর্ণ মিছিল, মিটিং, সমাবেশের মত গণতান্ত্রিক কর্মসূচিতেও পুলিশ বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে হামলার ঘটনা প্রতিদিনই ঘটছে। সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য গুম করার মতো লোমহর্ষক পথ বেছে নিয়েছে যা সাম্প্রতিক সময়ে নেত্র নিউজে প্রকাশিত ‘আয়নাঘর’ সম্পর্কিত প্রতিবেদনে উঠে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়টি অস্বীকার করেনি। উপরন্তু জাতিসংঘের তত্ত¡াবধানে এ ব্যাপারে নিরপেক্ষ তদন্তের দাবির ব্যাপারে সরকারের নিরবতা ঘটনার ভয়াবহতা ও সত্যতাকেই নির্দেশ করে।”

বিবৃতিতে মাসুদ রানা আরও বলেন,“শুধু আজকের ঘটনা নয়, গত কিছুদিন ধরে বিএনপি’র সভা-সমাবেশে পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের দ্বারা সশস্ত্র হামলার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনকে যেভাবে নির্মমভাবে দমন করার পথ নিয়েছেন সরকার তা কোনভাবেই সমর্থন করা যায় না। এ ঘটনা কোন গনতান্ত্রিক চেতনাসম্পন্ন মানুষ কিংবা রাজনৈতিক শক্তি সমর্থন করবে না।”

তিনি আরও বলেন,“ভোটডাকাতির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসীন আওয়ামী লীগ সরকার বৃহৎ ব্যবসায়ীদের স্বার্থে নেয়া গণবিরোধী সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। সমস্ত গণতান্ত্রিক মূল্যেবোধ ও প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। ফলে আওয়ামী ফ্যাসিবাদ জনজীবনে যে ভয়াবহ সংকট সৃষ্টি করেছে তার বিরুদ্ধে জনগণের রাজনৈতিক শক্তির জন্ম দিতে গণআন্দোলন গড়ে তোলার বিকল্প নেই।”

তিনি অবিলম্বে নারায়ণগঞ্জের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান। একইসাথে গণতান্ত্রিক কর্মসূচিতে পুলিশী বাধা ও দলীয় সন্ত্রাসীদের হামলা বন্ধ করার দাবি জানান।

শেয়ার করুন