ডেস্ক রিপোর্ট

১৯ আগস্ট ২০২২, ৩:৪৮ অপরাহ্ণ

স্বামীর সাথে ঝগড়া, তারপর আত্মহত্যা

আপডেট টাইম : আগস্ট ১৯, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: রাজধানীর কামরাঙ্গীরচর থানার হাসান নগরে স্বামীর সঙ্গে ঝগড়া করে মামার বাসায় এসে মোসাম্মাৎ মেহেরুন আক্তার (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১২টায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মেহেরুনের মামা সোহাগ মিয়া বলেন, আমার ভাগ্নি নিজের ইচ্ছায় বিয়ে করেছিল। তার বয়স কম। স্বামীর সঙ্গে কোনো বিষয়ে মনোমালিন্য করে আমার বাসায় আসে। কী নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্য হয়েছে, সে বিষয়ে কিছু বলেনি। রাতে সে খাওয়া শেষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। এরপর আমরা দেখতে পেয়ে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তার জানায় আমার ভাগ্নি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে জানিয়েছি। বিষয়টি তারা তদন্ত করছে।

শেয়ার করুন