ডেস্ক রিপোর্ট

১৯ আগস্ট ২০২২, ১:৫০ পূর্বাহ্ণ

চা শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহ্বান বাসদের

আপডেট টাইম : আগস্ট ১৯, ২০২২ ১:৫০ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চা-বাগানের শ্রমিকদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অবিলম্বে মজুরি বৃদ্ধিসহ ন্যায়সংগত দাবি মেনে নেওয়ার জন্য মালিক-সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ।

দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, দেশের সব থেকে অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠী হলেন চা শ্রমিকরা। অন্য যেকোনো খাতের তুলনায় চা শ্রমিকদের মজুরি সর্বনিম্ন।

দিনে মাত্র ১২০ টাকা মজুরি দেশের আর কোনো শ্রমিকের নাই। তাঁদের না আছে কোনো ভালো থাকার জায়গা, সুপেয় পানি, চিকিৎসা ও সন্তানের লেখাপড়ার ব্যবস্থা। নিয়ম অনুযায়ী দুই বছর পর পর মজুরি পুনর্নির্ধারণ হওয়ার কথা।

শেয়ার করুন