ডেস্ক রিপোর্ট
৯ আগস্ট ২০২২, ৯:৫১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে “তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি” সিলেট জেলার উদ্যোগে আগামী ১১ আগস্ট বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ সমাবেশ সফলের লক্ষ্যে জাতীয় কমিটির সিলেট জেলা শাখার এক প্রস্তুতি সভা আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ঃ৩০ টায় বাসদ(মার্ক্সবাদী) সিলেট জেলার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের সাম্যবাদী দল সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড ধীরেণ সিংহ।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় কমিটির সদস্য সচিব ও সিপিবি সিলেট বিভাগীয় সমন্বয়কারী এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক উজ্জ্বল রায়, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, জাসদ জেলা সাধারণ সম্পাদক কে.এ. কিবরিয়া, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সাধারণ সম্পাদক ডাঃ হরিধন দাস, সাম্যবাদী দল সিলেট জেলার সম্পাদক মন্ডলীর সদস্য দীনবন্ধু পাল, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য এডভোকেট রনেন সরকার রনি, গণতন্ত্রী পার্টি সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য মূখলেছুর রহমান প্রমুখ।
সভা থেকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ১১ আগস্ট বিকাল ৫ টায় সিলেট কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য আহবান জানানো হয়।