ডেস্ক রিপোর্ট
৪ আগস্ট ২০২২, ১:৩৮ পূর্বাহ্ণ
সিলেট প্রতিনিধি:: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি দিব্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ।
এর আগে সোমবার (১ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে মামলার অপর দুই আসামি রাব্বী ও এহসানকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।