ডেস্ক রিপোর্ট

২৫ জুলাই ২০২২, ১২:৩১ পূর্বাহ্ণ

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস ৯ – ১২ ডিসেম্বর

আপডেট টাইম : জুলাই ২৫, ২০২২ ১২:৩১ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভার শেষ অধিবেশনে আগামী ৯ – ১২ ডিসেম্বর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কংগ্রেস( জাতীয় সম্মেলন) ঢাকায় অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই উপলক্ষে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে আহবায়ক ও রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানকে সদস্যসচিব করে কংগ্রেস প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।প্রস্তুতি কমিটির তত্বাবধানে কয়েকটি সাব কমিটি গঠন করা হবে।

কংগ্রেসে দেশ – বিদেশের ভ্রাতৃপ্রতীম পার্টিসমূহকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কংগ্রেস উপলক্ষে পার্টি সদস্যপদের নবায়ন সম্পন্ন করে আগামী ৩১আগস্ট এর মধ্যে শাখা সম্মেলন ও ৩০ সেপ্টেম্বরের মধ্যে পার্টির জেলা সম্মেলনসমূহ শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় কংগ্রেসের মূল রাজনৈতিক প্রস্তাবের খসড়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। কংগ্রেসে পার্টির গঠনতন্ত্রসহ অন্যান্য দলিলপত্রও সংশোধনী- সংযোজনীসহ গৃহীত হবে।

সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান, আবু হাসান টিপু, রাশিদা বেগম, এপোলো জামালী, মোফাজ্জল হোসেন মোশতাক, ফিরোজ আহমেদ, সিকদার হারুন রশীদ মাহমুদ, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারি বিন্দু, কামরুজ্জামান ফিরোজ, জসিমউদদীন রাঢ়ী, কেন্দ্রীয় সংগঠক ডাঃ মনোয়ার হোসেন প্রমুখ।

শেয়ার করুন