ডেস্ক রিপোর্ট

২৪ জুলাই ২০২২, ৫:০৯ অপরাহ্ণ

রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে জয়পুরহাটে অবস্থান কর্মসূচি

আপডেট টাইম : জুলাই ২৪, ২০২২ ৫:০৯ অপরাহ্ণ

শেয়ার করুন

জেলা প্রতিনিধি জয়পুরহাট:: বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা বিরুদ্ধে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে জয়পুরহাট সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের অবস্থা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শনিবার ( ২৩ জুলাই) বিকাল ৫ টায় জয়পুরহাট রেলওয়ে স্টেশনে রেলওয়ের টিকিট কালোবাজারি ও রেলওয়ের অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রায় দুই ঘণ্টা ধরে জয়পুরহাট সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের অবস্থা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিফাত আমিন রিয়ন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নীলফামারী সরকারি কলেজের গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাফর হোসেন জাকির, জয়পুরহাট সরকারি কলেজের সাবেক শিক্ষার্থী রেহেনা পারভিন খুশি, সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী রাশেদুজ্জামান রাশেদ প্রমূখ।

বক্তারা বলেন, দেশ বহুমাত্রিক সংকটের মধ্যে অতিক্রম করছে। তার মধ্যে রেলওয়ের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ হয়রানি আর ভোগান্তির শিকার হচ্ছে। ফলে এর থেকে মুক্তি পেতে টিকেট ব্যবস্থাপনায় সহজ ডটকমের হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে; হয়রানির ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে টিকেট কালোবাজারি প্রতিরোধ করতে হবে। অনলাইনে কোটায় টিকেট ব্লক করা বা বুক করা বন্ধ করতে হবে। সেই সাথে অনলাইন-অফলাইনে টিকেট কেনার ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। যাত্রী চাহিদার সঙ্গে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। ট্রেনের টিকেট পরীক্ষক ও তত্ত্বাবধায়কসহ অন্যান্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক মনিটর, শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেল সেবার মান বৃদ্ধি করতে হবে।

ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনা মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে বলে শিক্ষার্থীরা জানান।

শেয়ার করুন