ডেস্ক রিপোর্ট
৯ জুলাই ২০২২, ৯:০৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ভারতের কুচবিহার জেলার চ্যাংড়াবান্ধা ও বাংলাদেশের লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত দিয়ে টানা আটদিন বন্ধ থাকছে ভারত-বাংলাদেশ এবং ভুটান-বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য। গতকাল শুক্রবার থেকে শুরু হওয়া এই বন্ধ চলবে ১৫ জুলাই পর্যন্ত।
পবিত্র ঈদুল আজহা এবং দুদিন সাপ্তাহিক ছুটির কারণে টানা আটদিনের বন্ধের ফাঁদে পড়েছে গুরুত্বপূর্ণ এই বন্দরটি। বাংলাদেশ এই বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত নিয়ে দুই দেশের ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে চ্যাংড়াবান্ধা ট্রাকমালিক সমিতির সম্পাদক আব্দুল সামাদ বলেন, বাংলাদেশের পক্ষ থেকে আগাম জানিয়ে দেওয়া হয়েছে বন্ধের খবর। তাই এ নিয়ে কোনো সমস্যা নেই।