ডেস্ক রিপোর্ট
৯ জুলাই ২০২২, ১২:০৫ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: মহালছড়িতে ৩৭টি আদিবাসী পরিবারের ওপর হামলা, বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেছে সিপিবি।
দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, আমরা জানতে পারলাম গত ৫ জুলাই মহালছড়িতে আদিবাসীদের জায়গাজমি, সম্পত্তি দখল এবং জাতিগত নিষ্পেষণ চালানোর উদ্দেশ্যে স্থানীয় আদিবাসীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে একের পর এক এ ধরনের হামলা, অপহরণের ঘটনা পাহাড়ে ঘটে চললেও আদিবাসীদের নিরাপত্তা সরকার নিশ্চিত করতে পারছে না।
বৃহস্পতিবার (৭ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিপিবির নেতারা এ কথা বলেন।
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে ৩৭টি আদিবাসী পরিবারের ওপর হামলা ও তাদের বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ সিপিবির নেতারা। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন।