ডেস্ক রিপোর্ট
৩০ জুন ২০২২, ১:১৮ পূর্বাহ্ণ
সিলেট প্রতিনিধি:: সাভারের আশুলিয়াতে প্রভাষক উৎপল কুমার হত্যা এবং নড়াইলে শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে হেনস্থা করার প্রতিবাদে সিলেটে সচেতন শিক্ষক বৃন্দ ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।
বুধবার (২৯ জুন) সিলেটের চৌহাট্টায় কেন্দ্রীয় শহিম মিনারের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যাপক ভাস্কর চন্দ্র রায়।
সহকারী অধ্যাপক কামরুজ্জামান চৌ সবুজের পরিচালনায় সমেবেশে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সভাপতি জ্যোতিষ মজুমদার, প্রভাষক নন্দদুলাল রায়, প্রভাষক কামরুল আনাম চৌ, প্রভাষক এম এ মতিন, এম এ মালেক, সাজু সরকার, ছাত্র কাউন্সিলের সভাপতি বিশ্বজিৎ শীল, ছাত্র ইউনিয়নের আহবায় মনীষা ওয়াহিদ, বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ।