ডেস্ক রিপোর্ট
১৭ জুন ২০২২, ১০:০৯ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি:: সিলেটের বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরে বন্যার্ত মানুষদের খোঁজ নিয়েছেন বাসদ সিলেট জেলার নেতৃবৃন্দ।
আজ শুক্রবার (১৭ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত কানিশাইল, মির্জাজাঙ্গাল এলাকায় আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, প্রণব জ্যোতি পাল, শ্রমিক নেতা মন্জু আহমদ।
নেতৃবৃন্দ জানান, আজ রাতে ২ টি কেন্দ্রে খিচুড়ী রান্না করে বিতরণ করা হবে। এছাড়াও শুকনো খাবার বিভিন্ন এলাকায় বন্যাকবলিত মানুষদের বিতরণ করা হবে। আগামীকাল শনিবার দুপুরে কয়েকটি কেন্দ্রে খিচুড়ী রান্না করে বিতরণ করা হবে। আমারা আমাদের সংগঠনের পক্ষ থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো চেষ্টা করছি। আপনারা সবাই এই প্রকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিজেদের অবস্থান থেকে ভূমিকা রাখবেন প্রত্যাশা করছি। বাসদের মাধ্যমেও যে কেউ বন্যার্ত মানুষদের ত্রাণ দিতে পারেন।
নেতৃবৃন্দ বলেন, সিটি করপোরেশনের ৩১ টি আশ্রয় কেন্দ্রের অনেক গুলোও বন্যার পানি উঠে গেছে তাই দ্রুত সময়ের মধ্যে উঁচু এলাকার শিক্ষা প্রতিষ্ঠান মদন মোহন কলেজ, ভোলানন্দ স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র করার দাবি জানান।
নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকলকে বন্যাকবলিতদের দ্রুত উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা এবং বিশুদ্ধ পানি ও খাবার নিশ্চিত করার দাবি জানান।