ডেস্ক রিপোর্ট

১২ জুন ২০২২, ২:৩০ অপরাহ্ণ

১৭ জুন প্রেক্ষাগৃহে আসছে সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘তালাশ’

আপডেট টাইম : জুন ১২, ২০২২ ২:৩০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আগামী ১৭ জুন সারা দেশে মুক্তি পাচ্ছে বাংলা রোমান্টিক ও এ্যাকশন মুভি ” তালাশ” ইতি মধ্যে ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় উঠে আসে নির্মাতা সৈকত নাসির পরিচালিত সিনেমা ‘তালাশ’। এরপর ক্রমাগত সিনেমাটির নায়ক-নায়িকাদের ফাস্ট লুক, ব্যতিক্রমী পোস্টার প্রকাশ করে জানানো হয় ‘তালাশ’ ব্যতিক্রম কিছুই হয়েছে।

সিনেমাটিতে প্রথমবার জুটি হয়েছেন আদর আজাদ ও শবনম ইয়াসমিন বুবলী। টিজারে আদরের লুক তার ক্রেজি অভিনয় আর বুবলীর ব্যতিক্রমী উপস্থাপনা মুগ্ধতা ছড়িয়েছে দর্শকদের মাঝে।

সিনেমাটি নিয়ে প্রেক্ষাগৃহ মালিকদেরও আগ্রহের কমতি নেই। তাই মুক্তির এক সপ্তাহ আগেই ৫০ প্রেক্ষাগৃহ বুকিং নিশ্চিত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমাটি ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ লক্ষ করা গেছে। মুক্তি সামনে রেখে চলছে সিনেমাটির প্রচারণা। তারই অংশ হিসেবে ‘তালাশ’ টিম বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যায় কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে অনুষ্ঠিত ‘বিক্ষোভ’-এর প্রিমিয়ার শোতে হাজির হয়েছিলেন।

সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সে সময় ‘বিক্ষোভ’ দেখার আমন্ত্রণ করার পাশাপাশি ‘তালাশ’ সিনেমার সাফল্য কামনা করেছেন তিনি।

তালাশ’ দেখার আহ্বান জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, গত ঈদের সিনেমা দিয়ে দর্শক আবারও প্রেক্ষাগৃহ মুখী হয়েছেন। এটা আমাদের সিনেমার জন্য আশীর্বাদ।

ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত ‘তালাশ’ সিনেমার কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ। সিনেমাটি পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র।

শেয়ার করুন