ডেস্ক রিপোর্ট
৭ জুন ২০২২, ৪:৪২ অপরাহ্ণ
তৌহিদুর রহমান পলাশ,হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের বানিয়াচঙ্গে বজ্রপাতে রুহান (১২) নামে এক শিশু মারা গেছে। সে উপজেলা সদরের দত্তপাড়া গ্রামের আরজান মিয়ার পুত্র। মঙ্গলবার (৭জুন) এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২ টার দিকে রুহান তার বাড়ীর আঙ্গিনায় মার্বেল খেলছিল। ওইসময় হঠাৎ আকাশ থেকে বাজ পড়ে। এতে রুহান নিকটবর্তী পুকুরে পড়ে যায়। লোকজন তাকে তুলে দ্রুত বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার পালস্ পরীক্ষায় করে বলেন সে বেঁচে আছে। সেখান থেকে রুহানকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রেফার করা হয়। হবিগঞ্জ নিয়ে যাবার পথে রুহান মৃত্যুর কোলে ঢলে পড়ে।
মৃত্যুর খবর পেয়ে বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেনের নির্দেশে ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট কর্মকর্তা এসআই ফারুক সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।