ডেস্ক রিপোর্ট
৫ জুন ২০২২, ৮:২১ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে আবাসিক গ্যাসের মূল্য আর এক দফা বৃদ্ধির সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন এই দূর্মূল্যের বাজারে এটা জনগণের উপর আর এক দফা অত্যাচারের সামিল। খাদ্যপণ্যের অগ্নিমূল্য আর জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয়বৃদ্ধির এই আকালে গ্যাসের মুল্যবৃদ্ধির এই পদক্ষেপ গোদের উপর বিষফোড়ার সমান।এর ফলে স্বল্প আয়ের সাধারণ মানুষের জীবন আরও দূর্বিসহ হয়ে উঠবে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গ্যাসসহ জ্বালানিখাতে চুরি,দূর্নীতি, অনিয়ম,অব্যবস্থাপনার জন্য ভোক্তারা কেন শাস্তি পাবে।তিনি বলেন, এই খাতে দূর্নীতি ও সিস্টেমলস সামান্য কমাতে পারলে গ্যাসের বর্তমান দাম কমিয়ে আনা সম্ভব। তাছাড়া অধিকাংশ কোম্পানি যেখানে মুনাফা করছে সেখানে মুল্যবৃদ্ধির যৌক্তিক কোন কারণ নেই।
তিনি অনতিবিলম্বে বাসাবাড়ির গ্যাসের মূল্য বৃদ্ধির স্বেচ্ছাচারী সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবার দাবি জানিয়েছেন।