ডেস্ক রিপোর্ট

২৩ মে ২০২২, ২:৪৮ অপরাহ্ণ

সাম্যবাদী আন্দোলনের ঢাকা নগর ফোরাম গঠন, সমন্বয়ক রিপন

আপডেট টাইম : মে ২৩, ২০২২ ২:৪৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন ঢাকা নগর পাঠচক্র ফোরাম গঠিত হয়েছে ৷ রবিবার ( ২২ মে) সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা নগর ইউনিটের সংগঠকদের একটি বৈঠকে পাঠচক্র ফোরাম গঠিত হয়৷

ঢাকা নগরের সংগঠক সাদরুল হাসান রিপনের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম এর সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, সদস্য দলিলের রহমান দুলাল ও বেলাল চৌধুরী।

বৈঠকে শ্রমিকশ্রেণির বিপ্লবী দল গড়ে তোলার লক্ষ্যে তত্ত্বগত প্রস্তুতি, রাষ্ট্রীয় শোষণের বিরুদ্ধে শ্রেণী আন্দোলন ও শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বৈঠকে সর্বসম্মতিক্রমে গঠিত ঢাকা নগর পাঠচক্র ফোরাম নিম্নরূপ:

সমন্বয়কঃ সাদরুল হাসান রিপন
সদস্যঃ বেলাল চৌধুরী, দলিলের রহমান দুলাল, আরিফ মঈনুদ্দিন, রাফসানুল আহসান সাজ্জাদ, স্বপন রায়, ছায়েদুল হক নিশান, ইউসুফ আলী রিজভী, রানু বেগম, আইনুদ্দিন, ফাহিম আহমদ চৌধুরী, ইউসুফ অমল।

শেয়ার করুন