ডেস্ক রিপোর্ট
১৯ মে ২০২২, ৮:০৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ভাষা আন্দোলনের অবিস্মরণীয় গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রূয়ারি’র রচয়িতা বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফফারের মৃত্যুতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ গভীর শোক প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, একুশে ফেব্রুয়ারির স্মৃতির সাথে তিনি জড়িয়ে থাকবেন বাংলাদেশের মানুষের মাঝে। রাজনৈতিক মতপার্থক্য থাকার পরও গণতান্ত্রিক আন্দোলনে বিভিন্নভাবে তার যুক্ত থাকার কথা উল্লেখ করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের পক্ষ থেকে তিনি আব্দুল গাফফারের প্রতি শ্রদ্ধা জানান।