ডেস্ক রিপোর্ট

১০ মে ২০২২, ৩:৪৮ অপরাহ্ণ

নোয়াখালীতে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু

আপডেট টাইম : মে ১০, ২০২২ ৩:৪৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নোয়াখালীর সেনবাগে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মে) দুপুরে উপজেলার বীজবাগ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামের আহম্মদ আলী বেপারি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- উপজেলার বীজবাগ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বীর নারায়ণপুর গ্রামের আহম্মদ আলী বেপারি বাড়ির ইকবাল হোসেনের ছেলে আবদুল্লাহ আল নোমান (৭) ও মেয়ে নুরুন নাহার মাহি (৩)।

সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন