ডেস্ক রিপোর্ট

১ মে ২০২২, ১:০৮ পূর্বাহ্ণ

মহান মে দিবসে বাম গণতান্ত্রিক জোটের বিবৃতি

আপডেট টাইম : মে ১, ২০২২ ১:০৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মহান মে দিবস শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক সংহতি দিবস। দিবসটি উপলক্ষে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বলেছেন, ১৩৬ তম মে দিবসেও আমাদের দেশের অধিকাংশ কল-কারখানা ও প্রতিষ্ঠানে মে দিবসের অর্জিত অধিকার ৮ ঘন্টা কর্ম দিবস বাস্তবায়িত হয়নি। জীবন-জীবিকার সংগ্রাম করতে গিয়ে শ্রমিকরা প্রয়োজনীয় বিশ্রাম ও বিনোদনের সুযোগ পায় না।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সাত্তার, জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)র সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)র সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন এর সভাপতি হামিদুল হক।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সকল কল-কারখানা ও প্রতিষ্ঠানে ৮ ঘন্টা কর্ম দিবস বাস্তবায়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা, শ্রমিক ছাঁটাই, নির্যাতন ও হয়রানি বন্ধ করা, বাজারদরের সাথে সঙ্গতি রেখে জাতীয় ন্যূনতম মজুরি  নির্ধারণ করা, শ্রমিকদের জন্য আর্মি রেটে পূর্ণ রেশনিং চালু করা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন সহ আগামী বাজেটে শ্রমিকদের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এছাড়াও নেতৃবৃন্দ শ্রম অধিকার আদায় সহ শোষণ মুক্তির লক্ষ্যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে- বিদ্যমান ফ্যাসিবাদী দুঃশাসন অবসানে গণবিরোধী রাষ্ট্র-সরকারের বিরুদ্ধে কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য দেশের শ্রমিক-কৃষক মেহনতি মানুষ সহ জনগণের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন