ডেস্ক রিপোর্ট

২৮ এপ্রিল ২০২২, ৮:৪০ অপরাহ্ণ

গণপরিবহনে ভাড়া নৈরাজ্য বন্ধে জরুরী পদক্ষেপ নেওয়ার দাবি

আপডেট টাইম : এপ্রিল ২৮, ২০২২ ৮:৪০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ঈদ সামনে রেখে গণপরিবহনে ভাড়া নৈরাজ্য বন্ধে জরুরী ভিত্তিতে সমন্বিত ও কার্যকরি পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, ভাড়া নিয়ে স্বেচ্ছাচারীতা চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) গণমাধ্যমে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতেনেতৃবৃন্দগণপরিবহনের এক শ্রেণীর মালিক, পরিবহন সংশ্লিষ্ট কর্মকর্তা,কর্মচারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশের যোগসাজশে ইচ্ছেমতো ভাড়া বৃদ্ধি ও আদায় করা হচ্ছে। লক্ষ লক্ষ যাত্রীরা জিম্মি দশায় পড়েছে। তাদের স্বার্থ দেখার এবং ভাড়া নিয়ে তাদের উপর এই জবরদস্তি রোধ করার কেউ নেই।

নেতৃবৃন্দ উল্লেখ করেন ঈদ যাত্রায় এই অসহনীয় নৈরাজ্যিক পরিস্থিতিতে মানুষের ঈদের সামান্য আনন্দটুকুও মাটি হয়ে যাচ্ছে।তারা ক্ষোভের সাথে উল্লেখ করেন, ইচ্ছেমতো ভাড়াবৃদ্ধি ও চাঁদাবাজীর কারণে প্রতিদিন যাত্রীদের কাছ থেকে শত শত কোটি টাকা বাড়তি হাতিয়ে নেওয়া হচ্ছে।এরপর রয়েছে পথে পথে নানা ধরনের ভোগান্তি।

নেতৃবৃন্দ এই পরিস্থিতির অবসান, ভাড়া নৈরাজ্য প্রতিরোধ এবং সড়কের অচলাবস্থার অবসান ঘটিয়ে ঈদে যাতায়াত নিরাপদ করতে দৃশ্যমান পদক্ষেপ ও তা কার্যকরি করার দাবি জানান।

বিবৃতি প্রদান করেন জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিষ্ট লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুস সাত্তার, বাসদ- মার্কসবাদীর আহবায়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি- মার্কসবাদীর সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।

শেয়ার করুন